Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০১ জুলাই ২০২৬ | ০৪:৩৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বুধবার সিলেট সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির, বিশ্বনাথ-ওসমানীনগরে উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০১ জুলাই ২০২৬ | ০৪:৩৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব হুমায়ূন কবির আগামী ১ জুলাই (বুধবার) সিলেট সফর করবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে, তিনি বুধবার সকাল ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট (Flight No: 2A431)-এ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৮টা ১০ মিনিটে সিলেটে পৌঁছে সড়কপথে বিশ্বনাথ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।


সকাল ১০টায় বিশ্বনাথ উপজেলায় স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে সকাল ১১টায় ওসমানীনগরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টা ৩০ মিনিটে সেখানে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ ও বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধনে অংশ নেবেন।


দুপুর ১টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। পরে দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট (Flight No: BS536)-এ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. আবদুল হক স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। এ সফরে উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব মো. আবদুল হক। সফর উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com