Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | ০৩:৫২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুর-সুরাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩২ ভারতীয় মহিষ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | ০৩:৫২ পূর্বাহ্ন

জকিগঞ্জ। 

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৩২টি ভারতীয় মহিষ, স্কিন ব্রাইট ক্রিম, জিরা, চা-পাতা ও কম্বল।

সোমবার (২৯ জুন) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩২টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬১ লাখ ৩০ হাজার টাকা।


এছাড়া, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৩৭ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ৬টি কম্বল, ১০২ কেজি জিরা এবং ২৫ কেজি চা-পাতা জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য ১৬ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা।


বিজিবি জানায়, দুই দিনের অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৭৭ লাখ ৭৮ হাজার ৯০০ টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com