শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সরকারি কাজের ব্যস্ততায় বিনোদনের তেমন সুযোগ পাই না। শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফলের এ সমাহার ও এর স্বাদ উপভোগ করে আনন্দ পেয়েছি।" এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন্দ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন/উন্নয়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সকল সদস্য।
আয়োজকদের মতে, মৌসুমী ফলের গুরুত্ব তুলে ধরা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি করতেই এ উৎসবের আয়োজন করা হয়।