Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৯ জুন ২০২৬ | ০১:২১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

পিক-আপ চালকের ওপর হামলা, চাঁদাবাজি ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৯ জুন ২০২৬ | ০১:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | জৈন্তাপুর, সিলেট


জৈন্তাপুরে পিকআপচালক মো. শামীম আহমদের ওপর হামলা, তাকে মারধর, চাঁদাবাজি এবং নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যুব সমাজ, ছাত্রসমাজ ও এলাকাবাসী।


রোববার (২৮ জুন) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন।


মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ৪ নম্বর বাংলা বাজারের সভাপতি সুলেমান কন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, ব্যবসায়ী জাকির হোসেন, ব্যবসায়ী শাহাবুদ্দিন দনই, ট্রাক শ্রমিক মঈনউদ্দীন ও রুবেল। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, মো. শামীম আহমদের ওপর প্রকাশ্যে হামলা, মারধর, চাঁদাবাজি এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।


বক্তারা আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


উল্লেখ্য, মো. শামীম আহমদ জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৬ জুন ভোরে রাংপানি এলাকায় তার চালিত ডিআই পিকআপের গতিরোধ করে একদল ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং গাড়িতে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com