Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-তামাবিল মহাসড়কে নাম্বারবিহীন সিএনজির ধাক্কা, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফসহ আহত ২

২৭ জুন ২০২৬ • ১০:০৩ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি। 

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফ নজরুল ইসলামসহ দুই পথচারী আহত হয়েছেন।


শনিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উমনপুর অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফ উমনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) ও সেলিম আহমেদ (৩৪)।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নজরুল ইসলাম ও সেলিম আহমেদ রাস্তার পাশ দিয়ে হেঁটে সিলেট গ্যাস ফিল্ড গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় সিএনজিচালক মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে লেন ছেড়ে পথচারীদের পেছন থেকে সজোরে ধাক্কা দেন।


দুর্ঘটনায় নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং সেলিম আহমেদও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে নজরুল ইসলাম গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার পরিচয় বা সিএনজির নম্বর জানা যায়নি।


এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।" তিনি জানান, দুর্ঘটনার কারণ ও পলাতক সিএনজিচালককে শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com