Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ছাতকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, লাইসেন্সবিহীন ব্যবসাপ্রতিষ্ঠানেও জরিমানা

ছাতক পৌর শহরে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান, ১২ প্রতিষ্ঠানে জরিমানা

২৭ জুন ২০২৬ • ০২:১৯ পূর্বাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌর শহরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি মামলায় মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এ সময় ছাতক থানা পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি মিষ্টির দোকান (মিঠাই শপ)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।


এ ছাড়া সড়কে অবৈধভাবে গাছ রাখার দায়ে তিনটি স-মিল এবং বাজারের ভেতরে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে কয়েকটি ফল ও ভূষিমালের দোকানদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন channeljaintanews24.com