Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৭ জুন ২০২৬ | ০২:১৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কৃষক থেকে প্রতিবন্ধী—এক মঞ্চে মানবিক সহায়তা, গোয়াইনঘাটে শ্রমমন্ত্রীর বার্তা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৭ জুন ২০২৬ | ০২:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাট (সিলেট), : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


শুক্রবার(২৬ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে আন্তরিক। তাঁর নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


পরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান বক্স, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি ইসিজি মেশিন এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন মন্ত্রী।


এ সময় তিনি বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়। সরকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং মানবিক সহায়তার এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।


অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com