Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৭ জুন ২০২৬ · ০২:১৫ পূর্বাহ্ন

বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

স্টাফ রিপোর্টার: নবীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলার শিশু-কিশোরদের সম্পৃক্ত করে ‘Voice of Girls’ নামে ৪২ সদস্যের একটি সচেতনতামূলক টিম গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত শিশু-কিশোর ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।

সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকাসক্তি, আত্মহত্যাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিশু-কিশোর ক্লাবগুলোর কার্যক্রম আরও কার্যকর করা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন বক্তারা।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে ‘Voice of Girls’ নামে একটি ৪২ সদস্যের টিম গঠনের প্রস্তাব দেন। এ টিমে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে তিনজন করে এবং একটি পৌরসভা থেকে তিনজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।

জানানো হয়, টিমের সদস্যদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। তারা প্রতি মাসে অন্তত পাঁচ থেকে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করবেন। কোথাও বাল্যবিবাহের খবর পেলে প্রথমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করবেন। সমাধান না হলে বিষয়টি মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানানো হবে। এরপরও প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া প্রতি মাসে টিমের সদস্যদের কার্যক্রম মূল্যায়ন করা হবে এবং সেরা সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই উদ্যোগকে কেন্দ্র করে তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তারা এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় সুশীল সমাজও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন পর হলেও বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সামাজিক সমস্যা হ্রাসেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com