Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৭ জুন ২০২৬ | ০২:১২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কারবালার চেতনায় দুইশ বছর ধরে আশুরা পালিত হচ্ছে কুর্শি পাক পাঞ্জাতন মোকামে

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৭ জুন ২০২৬ | ০২:১২ পূর্বাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী কুর্শি পাক পাঞ্জাতন (হোসাইনী) মোকামে প্রায় ২০০ বছর ধরে পবিত্র আশুরা পালিত হয়ে আসছে বলে দাবি করেছেন আয়োজকরা।


কারবালার শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চেতনা ধারণ করে এই মোকামে টানা দুই শতাব্দী ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে প্রতিবছর ১ থেকে ১০ মহররম পর্যন্ত জারি-মার্সিয়া, মাতম, রোজা, তাজিয়া নির্মাণ এবং তাজিয়া মিছিলসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।


১০ মহররম পবিত্র আশুরার দিন জারি অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনা মিয়ার বাড়িতে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের জন্য গরু জবাই করে রান্না করা খাবার (শিরনী) পরিবেশন করা হয়। আয়োজকদের দাবি, এই প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে।


আশুরার জারি উপলক্ষে কুর্শি পাক পাঞ্জাতন (হোসাইনী) মোকামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় জমান। অনুষ্ঠান পরিদর্শন করেন থানা পুলিশের সদস্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।


এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কুর্শি পাক পাঞ্জাতন (হোসাইনী) মোকামের অন্যতম সদস্য রিজভী আহমেদ খালেদ উপস্থিত থানা পুলিশসহ অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com