Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | ১১:২২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৬ জুন ২০২৬ | ১১:২২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি | শহিদুল ইসলাম।

সিলেটের জকিগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা পুলিশের চলমান অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং পলাতক আসামি গ্রেপ্তার কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জুন ২০২৬ জকিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুবায়ের আহমেদ (পিতা: মৃত আলী আহমদ), গ্রাম- আকাকল্যাণ, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জুবায়ের আহমেদের বিরুদ্ধে দায়রা নং-১১৫০/২০১১ ও দক্ষিণ সুরমা জিআর নং-১৫৫/২০১১ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল-৩(খ) অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।


গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট জেলা পুলিশ জানিয়েছে, জেলায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com