Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ পুলিশের ভূমিকায় প্রশংসা

২৬ জুন ২০২৬ • ০৪:০২ পূর্বাহ্ন

ঢাকা, ২৫ জুন: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান (Tess B. Bresnan)।


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে টেস বি. ব্রেসনান বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।


এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকারও প্রশংসা করেন।


সাক্ষাৎকালে আইজিপি বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করছে।


তিনি রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন।


সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com