Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | ১২:৫৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সম্ভাবনাময় খাতের বিকাশে রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৬ জুন ২০২৬ | ১২:৫৭ পূর্বাহ্ন

ঢাকা : দেশের বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয়কে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতিগত সহায়তা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে পারলে এই লক্ষ্য অর্জন কঠিন হবে না।


মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত “বাংলাদেশের সম্ভাবনাময় বেসরকারি খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা মূল্যায়ন গবেষণা” শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাবনাময় শিল্প ও সেবা খাতগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ জোরদার করতে হবে। এর মাধ্যমে রপ্তানি খাতের বহুমুখীকরণ ঘটবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।


তিনি আরও বলেন, গবেষণালব্ধ তথ্য ও সুপারিশের আলোকে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব।


কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, অর্থনীতিবিদ এবং বিভিন্ন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন। সেখানে দেশের সম্ভাবনাময় বেসরকারি খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com