Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কাতার দুর্ঘটনায় নিহতদের পরিবারে সহায়তা পৌঁছে দিল ফাহিম আল চৌধুরী ট্রাস্ট

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ন

কাতারে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশির পরিবারের পাশে দাঁড়িয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া এবং সহযোগিতা প্রদানের লক্ষ্যে বুধবার বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকায় যান ট্রাস্টের প্রতিনিধিরা।


জানা গেছে, গত ২১ জুন ২০২৬ কাতারে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর সবাই কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার বাসিন্দা। তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


ফাহিম আল চৌধুরীর উদ্যোগে ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী, শিক্ষা সচিব মাস্টার্স সাব্বির আহমদসহ অন্যান্য কর্মকর্তারা নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা গভীর সমবেদনা জানান এবং ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।


প্রতিনিধিদল নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তারা বলেন, কোনো সহায়তাই প্রিয়জন হারানোর শোক পূরণ করতে পারে না। তবে মানবিক দায়িত্ববোধ থেকে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।


পরিবারের সদস্যরা জানান, নিহত ব্যক্তিরাই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মৃত্যুতে পরিবারগুলো চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। অনেক পরিবারের ছোট ছোট সন্তান, বৃদ্ধ বাবা-মা এবং নির্ভরশীল সদস্যদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।


ট্রাস্টের প্রতিনিধিরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবারের স্বপ্ন পূরণে তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেন। কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে কয়েকজন প্রবাসীর প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এসব শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


নিহতদের স্বজনরা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শোকের এই কঠিন সময়ে তাদের পাশে এসে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া পরিবারের জন্য অনেক বড় সান্ত্বনার বিষয়।


এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী, শিক্ষা সচিব মাস্টার্স সাব্বির আহমদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের অন্যান্য কর্মকর্তারা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com