Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৫ জুন ২০২৬ · ১২:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়? বেইজিংয়ে তারেক রহমানকে রাষ্ট্রীয় অভ্যর্থনা

চ্যানেল জৈন্তা নিউজ বেইজিংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা, আজ শুরু হচ্ছে সফরের মূল কর্মসূচি
ছবি

অনলাইন ডেস্ক। 

চার দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে চীন সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

স্টেশনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে বিশেষ মোটর শোভাযাত্রায় তাঁকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে’ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরও চীন সরকারের পক্ষ থেকে তাঁকে পুনরায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে স্থানীয় সময় দুপুর ২টায় বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। দালিয়ানে অবস্থানকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে বক্তব্য রাখেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময়, টেকসই অর্থায়ন এবং যৌথ প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের ফাঁকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলোইস জভিংগি তাঁকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। অধিবেশনের সাইডলাইনে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ অধিবেশনে সাতটি দেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। বিরতিতে বিশ্বনেতাদের সঙ্গে এক যৌথ ফটোসেশনে অংশ নেন তিনি।

এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

বেইজিং সফরের মূল কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার (২৫ জুন)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, ব্যবসাবান্ধব নীতিমালা, অবকাঠামোগত উন্নয়ন এবং উদীয়মান অর্থনৈতিক খাতসমূহ তুলে ধরা হবে।

এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর, আর প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর তাঁর দ্বিতীয় বিদেশ সফর।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামোগত সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com