Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৫ জুন ২০২৬ · ১২:৩১ পূর্বাহ্ন

শাহজালাল মাজারের পর এবার আলোচনায় এলআর ফান্ড, যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

শাহজালাল (রহ.) মাজার ও এলআর ফান্ডের স্বচ্ছতা নিয়ে আলোচনার মধ্যে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যে জেলা প্রশাসনের এলআর (স্থানীয় রাজস্ব) ফান্ডের স্বচ্ছতার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এলআর ফান্ডের বিষয়টি সরকারের নজরে রয়েছে।

বুধবার(২৪ জুন)  সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এক সাংবাদিক জেলা প্রশাসনের এলআর ফান্ডে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটা দীর্ঘদিনের প্র্যাক্টিস। এটি আমাদের নজরে আছে। তবে যা করার আলোচনার মাধ্যমে করতে হবে। পরিবর্তন করতে হলে সময় দিতে হবে। হুট করে কিছু করা যাবে না।”

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মাজারের দানের ডেগ সিলগালা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দানবাক্স স্থাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এলআর ফান্ডের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবিও তোলেন।

উল্লেখ্য, এলআর ফান্ড স্থানীয় পর্যায়ে আদায়কৃত রাজস্ব ও বিভিন্ন অনুদানের অর্থে পরিচালিত একটি তহবিল, যা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। দীর্ঘদিন ধরেই এ ফান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com