Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৪ জুন ২০২৬ · ০১:৪৪ অপরাহ্ন

জাতীয় সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি সৈয়দ মো. ফয়সল

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

হীরেশ ভট্টাচার্য হিরো, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়ে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদাবি তুলে ধরেছেন। মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি চা শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিতকরণ, পর্যটন খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সড়ক অবকাঠামো উন্নয়ন, মাধবপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর দাবি জানান।

বক্তৃতায় তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকায় প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানে লক্ষাধিক চা শ্রমিক ও তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করলেও এখনো তারা নিজেদের বসতভিটার মালিকানা পাননি। চা শ্রমিকদের দীর্ঘদিনের এ দাবি বিবেচনা করে তাদের ভূমির মালিকানা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পর্যটন খাত প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, মাধবপুর-চুনারুঘাট অঞ্চলে পর্যটন বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতছড়ি জাতীয় উদ্যান-সহ বিভিন্ন প্রাকৃতিক ও পরিবেশগত সম্পদ দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। তবে পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আবাসন ও আধুনিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্যে তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের দুটি ৫০ শয্যার হাসপাতালের অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। এ অবস্থায় হাসপাতাল দুটিকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে এমপি ফয়সল বলেন, জগদীশপুর-তেমুনিয়া থেকে চুনারুঘাট হয়ে শায়েস্তাগঞ্জ পর্যন্ত পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কার ও সম্প্রসারণ করা জরুরি। এতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং যানজট কমবে। পাশাপাশি জগদীশপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়কটির নাজুক অবস্থা তুলে ধরে সেটি প্রশস্ত ও টেকসইভাবে সংস্কারের দাবি জানান।

তিনি আরও বলেন, মাধবপুরে ইতোমধ্যে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠেছে। শিল্পায়নের এ ধারা আরও বেগবান করতে মাধবপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তৃতায় তিনি দীর্ঘদিন ধরে অচল থাকা চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, ড্যামটি অচল থাকায় এলাকার শত শত কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ইরি-বোরো ও বিভিন্ন রবিশস্যের আবাদ ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বার্থে দ্রুত ড্যামটি সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সংসদে উত্থাপিত এসব দাবি বাস্তবায়িত হলে মাধবপুর-চুনারুঘাট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com