Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান: ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট ও ওয়ারেন্ট তামিলে জোর

২৪ জুন ২০২৬ • ০১:১১ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট বিভাগের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের দিকনির্দেশনায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট স্থাপন এবং সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আল নোমান এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান।


অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ি বাড়ি তল্লাশি এবং বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে নজরদারিসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সিলেট বিভাগের ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।


স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে।


ছবি ক্যাপশন: গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনার একাংশ।

বিজ্ঞাপন channeljaintanews24.com