Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৪ জুন ২০২৬ · ১২:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, জনসচেতনতা ও পুনর্বাসনে গুরুত্বারোপ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সুনামগঞ্জে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেট-এর অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান।

কর্মশালায় মাদকাসক্তি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় “Hate the sin, not the sinner”—পাপকে ঘৃণা করো, পাপীকে নয়—এই মানবিক দর্শনকে সামনে রেখে মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন, তাদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের নয়, সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে বিত্তশালী ও সচেতন নাগরিকদের আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com