Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ভারতীয় কম্বলের অবৈধ চালানসহ দুইজন গ্রেফতার, জব্দ ১১ লাখ টাকার মালামাল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্ট অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা ০৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় জমশিদ চৌধুরীর খামারবাড়ির সামনে সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বল উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪ হাজার ৫০০ টাকা।


গ্রেফতারকৃতরা হলেন— মাসুক মিয়া (৪৩), পিতা-মৃত মাহমুদুর রহমান, সাং- ফতেপুর খালপাড়, থানা- জালালাবাদ, এসএমপি, সিলেট এবং মো. আলমগীর হোসেন (৪৮), পিতা-মৃত বেলায়েত হোসেন, সাং- চাচরা, থানা- ভোলা সদর, জেলা- ভোলা।


জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।”


পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আসামিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com