Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ জুন ২০২৬ · ১১:৫৮ অপরাহ্ন

শান্তি-শৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ জৈন্তাপুরে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট অভিযান, জননিরাপত্তায় কঠোর নজরদারি
ছবি

জৈন্তাপুর প্রতিনিধি। 

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে জৈন্তাপুর মডেল থানা।

সোমবার (২২ জুন) সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান-এর নির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

বিকেল সাড়ে ৩টায় তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা। এ সময় ওসি (তদন্ত) ওসমান গনী-সহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জৈন্তাপুর মডেল থানা সর্বদা প্রস্তুত রয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, “নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com