Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটের-ডিসি-সারওয়ার-আলমকে-স্বপদে-বহালের-দাবিতে-জৈন্তাপুরে-মানববন্ধন

ডিসি সরোয়ার আলমকে বহালের দাবিতে জৈন্তাপুরে মানববন্ধন, আরিফুল হকের হস্তক্ষেপ কামনা

২২ জুন ২০২৬ • ১০:০৬ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সরোয়ার আলমকে স্বপদে বহাল রাখার দাবিতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা তার বদলির আদেশ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে এ দাবির পক্ষে কার্যকর ভূমিকা রাখার জন্য সাবেক মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন তারা।


সোমবার জৈন্তার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক সরোয়ার আলম দায়িত্ব পালনকালে সিলেটে মাদক, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। তার বিভিন্ন জনমুখী পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।


বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, মাজারকেন্দ্রিক অনিয়ম ও দানকৃত অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল। এসব কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন বলেও তারা মন্তব্য করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহলের প্রভাবে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে সরোয়ার আলমকে বর্তমান দায়িত্বে বহাল রাখার দাবি জানান।


বক্তারা আরও বলেন, “জনগণের কল্যাণে কাজ করা কর্মকর্তাদের উৎসাহিত করা প্রয়োজন। সরোয়ার আলমের মতো একজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হবে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”


এ সময় সাবেক মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “জৈন্তাপুরসহ সমগ্র সিলেটবাসীর এই যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি যেন সংশ্লিষ্ট মহলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য ভূমিকা রাখেন।”


মানববন্ধন থেকে বক্তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


উবায়দুল্লাহ দরবস্তী ও মিনহাজ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন কর্মসূচির আহ্বায়ক মাওলানা আব্দুল ওয়াদুদ। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা ওলিউর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুছ, হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা জিল্লুর রহমান, হাফিজ আব্দুল্লাহ, ব্যবসায়ী জামাল আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন channeljaintanews24.com