Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ জুন ২০২৬ · ১০:০৫ অপরাহ্ন

সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি মহানগর জামায়াতের

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন।

সোমবার (২২ জুন) সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক সারওয়ার আলম মাদক নির্মূল, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ফান্ড গঠন, প্রবাসীদের আবাসন পরিকল্পনা, ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিলেটবাসীর আস্থা অর্জন করেছিলেন।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে মাজারের তিনটি দানের ডেগ সিলগালা এবং সরকারি দানবাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর পরপরই জেলা প্রশাসককে প্রত্যাহারের ঘটনায় সিলেটবাসী বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, একজন জনবান্ধব ও জনপ্রিয় কর্মকর্তাকে হঠাৎ প্রত্যাহার করা হলে তা তার ব্যক্তিগত সম্মানের পাশাপাশি জনস্বার্থমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে কর্মকর্তাদের ভালো কাজে নিরুৎসাহিত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু মেধা ও দক্ষতার পরিবর্তে দলীয় বিবেচনার পুনরাবৃত্তি হলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হবে।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত এবং অ্যাডভোকেট জামিল আহমদ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com