Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি খেলাধূলা রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

২২ জুন ২০২৬ • ০৫:০৮ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।


শুক্রবার (১৯ জুন) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


শোভাযাত্রা চলাকালে পৌর শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারী ফুটবলপ্রেমীরা ব্রাজিল দলের জার্সি পরিধান করে এবং বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা হাতে নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় পুরো এলাকা হলুদ-সবুজ রঙে সেজে ওঠে।


শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক জুবায়ের আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির বলেন, এই আয়োজনের মাধ্যমে সমর্থকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামী বিশ্বকাপে ব্রাজিল দারুণ নৈপুণ্য প্রদর্শন করে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।


শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন এসকে শাহিন, হোসাইন আহমদ, শেখ সোহাগ, ইয়াসিন আরাফাত, সাইয়েম আহমদ, রুহুল আমিনসহ অনেক ফুটবলপ্রেমী।


এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রবাসী জাকারিয়া আহমদ, শাকিল খান, ফজলুর রহমান লিটন, জুয়েল আহমদ ও রাজা।

বিজ্ঞাপন channeljaintanews24.com