Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২২ জুন ২০২৬ | ০৫:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত, শোক প্রকাশ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২২ জুন ২০২৬ | ০৫:০৬ অপরাহ্ন

কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং জুবায়ের আহমদ।


জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।


এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্স যোদ্ধার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


মন্ত্রী আরও জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com