হবিগঞ্জ প্রতিনিধি:
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস।
তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নির্ধারিত দিনে অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিক। বক্তারা ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৩৬৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ৮৬৪ জন শিশুসহ মোট ৩ লাখ ৫৭ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে জেলার ১ হাজার ৯৯১টি টিকাদান কেন্দ্রে ৩ হাজার ৮৬২ জন স্বেচ্ছাসেবক এবং ২৫২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়।