Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, দুর্গাপূজা নিরাপত্তা ও সম্প্রীতি নিয়ে আলোচনা

২২ জুন ২০২৬ • ০৪:৩৬ অপরাহ্ন

ঢাকা: দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


রোববার (২২ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ আট সদস্যের একটি দল। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, আসন্ন দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্পিত সম্পত্তি আইনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে বিশ্বাসী। তিনি দাবি করেন, বর্তমান সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার তুলনামূলকভাবে কম এবং বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগের দাবি জানান। মন্ত্রী বিষয়টি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।


আলোচনায় গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ এবং কিছু বক্তব্য সংক্রান্ত বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।


তিনি আরও বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com