হবিগঞ্জ সংবাদদাতা।
হবিগঞ্জের লাখাই সড়কের করাব এলাকায় সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (২১ জুন) সকাল ১১টার দিকে করাব এলাকায় বেপরোয়া গতির একটি সিএনজি ও পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সিএনজি ও পিকআপভ্যানটি সড়কের পাশের খালে ছিটকে পড়ে যায় এবং সিএনজি গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হন। এর মধ্যে একটি শিশুর অবস্থা সংকটাপন্ন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া রহমান জানান, আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।