Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২২ জুন ২০২৬ | ০৪:৩১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২২ জুন ২০২৬ | ০৪:৩১ অপরাহ্ন

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতারকৃত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।


শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ সাবেক আইজিপি -কে গ্রেফতার করেছে।


মন্ত্রী বলেন, গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে বললেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে পাঠিয়েছে।


তিনি আরও জানান, ১২ জুন আবুধাবির ফেডারেল এনসিবি বাংলাদেশের এনসিবিকে জানায় যে রেড নোটিশের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের প্রশাসনিক কার্যক্রম আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুততর। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে কর্মদক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।


অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, সরকারের ‘পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড’ নীতি অনুযায়ী ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন অপরাধ দমনে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com