Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২২ জুন ২০২৬ | ০২:১৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সব ধর্মের মানুষ মিলেমিশে দেশ গড়বে: এমপি এমরান চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২২ জুন ২০২৬ | ০২:১৯ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজ সংস্কারের মূল কারিগর হিসেবে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে ভালো–মন্দ বোঝান এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করতে কাজ করেন।


রোববার গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ইমামরা সমাজে দায়িত্ব পালন করলেও তারা তুলনামূলকভাবে স্বল্প হাদিয়া পান। তাই বর্তমান সরকার তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা মডেল থানার ওসি আরিফুল ইসলাম।


প্রধান আলোচক ছিলেন ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা সভাপতি অ্যাড. মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এবং বিশেষ আলোচক ছিলেন সিলেট জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুইয়া।


এর আগে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, সুস্থ জীবনযাপনে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম, যা শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক প্রশান্তি অর্জনে সহায়তা করে।


এছাড়া শনিবার বিকেলে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামে শ্রী শ্রী কালিমন্দিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ, এবং সবাই মিলেমিশে দেশ গড়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক–ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com