Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২২ জুন ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: মালয়েশিয়ায় সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২২ জুন ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে সঙ্গী হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। ইতোমধ্যে তারা মালয়েশিয়ায় পৌঁছেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে শ্রম, অভিবাসন, জনশক্তি রফতানি এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার পুনরায় চালু এবং জনশক্তি প্রেরণ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নিবিড় আলোচনা ও সমন্বয় অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সফর দুই দেশের মধ্যে চলমান আলোচনায় নতুন গতি সঞ্চার করবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সফরটি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে। এর ফলে বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ-মালয়েশিয়া দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com