Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২২ জুন ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কেউই অপরিহার্য নন”: ডিসি সারওয়ার আলমের বদলি নিয়ে ব্যাখ্যা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২২ জুন ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনার উদ্যোগ বা অন্য কোনো বিষয়কে মেলানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি কোনো জায়গায় ‘অপরিহার্য নন’।


রোববার সরকার সিলেটের ডিসি মো. সারওয়ার আলম-কে প্রত্যাহার করে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়। তবে প্রজ্ঞাপনে তাকে ডিসির পদ থেকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।


ডিসি সারওয়ার আলমের বদলির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে তার বদলির পেছনে বিভিন্ন কারণ নিয়ে নানা ধরনের ব্যাখ্যা ও মন্তব্য ছড়িয়ে পড়ে।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বদলি নিয়ে আলোচনা-সমালোচনার কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তাদের বদলি প্রশাসনের একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া।


তিনি বলেন, “একজন কর্মকর্তা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, আবার অন্য কর্মকর্তা এসে দায়িত্ব পালন করবেন—এটাই সরকারের স্বাভাবিক কার্যক্রম।”


প্রতিমন্ত্রী আরও বলেন, ডিসি সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনার উদ্যোগ বা অন্য কোনো বিষয়কে যুক্ত করার সুযোগ নেই। প্রশাসনিক প্রয়োজনে কর্মকর্তাদের বদলি হয়ে থাকে এবং এটিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখা উচিত।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com