Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২১ জুন ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে ‘ফ্রুট ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি শিক্ষায় গুরুত্বারোপ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২১ জুন ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি

স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি শিক্ষা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রুট ফেস্টিভ্যাল ২০২৬’। হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এবং প্যারটস একাডেমির আয়োজনে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টায় প্যারটস একাডেমি, মৌলভীবাজার ক্যাম্পাসে ফ্রুট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে এইচআরডিএস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাবের আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলি আহমদ মাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সেক্রেটারি নুরুল ইসলাম শেফুল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, প্যারটস একাডেমির চিফ এক্সিকিউটিভ তাহরীম হোসেন তায়েফ, গাজী টিভির মৌলভীবাজার প্রতিনিধি আশরাফ আলী, প্যারটস একাডেমির আইইএলটিএস (IELTS) ইন্সট্রাক্টর নাইম জামান, এনটিভি ইউরোপের মৌলভীবাজার প্রতিনিধি শাহ নেওয়াজ চৌধুরী সুমন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি রিপন আহমদ এবং প্রয়োজন অ্যাপের ফাউন্ডার সোহাদ আহমদ খান।


এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, এইচআরডিএসের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরান আহমদ, প্রচার সম্পাদক কামরান আলম, ভুক্তভোগী সহায়তা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা পিংকি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শেখ আমিরুন্নেসা আলোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ফল দৈনন্দিন খাদ্যতালিকার একটি অপরিহার্য অংশ। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাদ্যের পরিবর্তে পুষ্টিকর ফল গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।


বক্তারা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি শিক্ষা বিষয়ক এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com