Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ জুন ২০২৬ · ১২:৫৬ অপরাহ্ন

নবীগঞ্জের ইতিকথা’ পাঠ ও মেধা যাচাই প্রতিযোগিতা সম্পন্ন, বইপড়ার সংস্কৃতি গড়ার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

“যে সমাজ বই পড়ে, সে সমাজ ইতিহাস গড়ে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘নবীগঞ্জের ইতিকথা’ পাঠ ও মেধা যাচাই প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে শনিবার (২০ জুন) নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, শিক্ষক প্রদীপ রঞ্জিত দাশ, প্রধান শিক্ষক তুহিন আহমদ, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ লাবলু, প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না, আনন্দ নিকেতন নবীগঞ্জের সভাপতি প্রণব দেব, বিশিষ্ট চিত্রশিল্পী আসাদ আহমদ সুমন এবং লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেক।

বক্তারা বলেন, প্রযুক্তির ব্যাপক প্রসারের এ সময়ে বই পড়ার প্রতি আগ্রহ কিছুটা কমে গেলেও জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ গঠনে বইয়ের বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বইপড়ার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় নবীগঞ্জের বিভিন্ন স্বনামধন্য উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মোছা. হাফিজা আক্তার নাদিয়া, দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কেয়া এবং তৃতীয় স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জয়দীপ রায়।

পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যতিক্রমধর্মী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে ‘নবীগঞ্জের ইতিকথা’ গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। লেখকের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছালিক হোসেন চৌধুরী এবং শাহিনুর আক্তার চৌধুরী পান্না।

আয়োজকরা জানান, সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোজাহিদ আহমেদসহ সদস্য রিমন ইসলাম খান, কাওছার আহমেদ ও সৌমিকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া পরিকল্পনা ও আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক শাহরিয়ার রশীদ বুলবুল।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com