Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ জুন ২০২৬ · ১২:৫৫ অপরাহ্ন

আ"লীগ আমলের হত্যা মামলায় মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা খিজির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত ১১টার দিকে বড়লেখা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন নায়েবে আমির দেলোয়ার হোসেইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর বড়লেখায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময়ের ঘটনায় জামায়াতকর্মী লোকমান আহমদের মৃত্যুকে কেন্দ্র করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলায় জামায়াত নেতা খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা করছেন। ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত দেশে আসা-যাওয়া করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মামলার ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে খিজির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com