Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২০ জুন ২০২৬ · ১১:২৫ অপরাহ্ন

হাসপাতালের দালালচক্রের বিরুদ্ধে র‍্যাব- ও জেলা প্রশাসনের যৌথ অভিযান: ৪ দালালের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট, ১৭ জুন।: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে সাধারণ রোগী ও তাদের স্বজনদের হয়রানি, প্রতারণা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয় ছিল। এসব অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানি সিলেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গত ২৬ জুন রাত আনুমানিক ১০টা ১০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চার দালালকে আটক করা হয়। পরে তারা সরকারি কর্মচারীদের কাজে বাধা প্রদান এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—তানভীর আহমেদ সুমন (৩০) — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সায়েম আহমেদ (৩৪) — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বকুল মিয়া (৫৬) — ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সুমন আহমেদ (২৮) — ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

র‍্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com