Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২০ জুন ২০২৬ · ১১:১২ অপরাহ্ন

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার আব্দুস সালাম

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুস সালাম-কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুস সালাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সিলেট-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি মনোনয়ন চাইলেও দল ওই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় এম এ মালিক-কে।

দলীয় মনোনয়ন না পেলেও ব্যারিস্টার সালাম তাঁর অনুসারীদের নিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তীতে ওই নির্বাচনে দল সফলতা অর্জন করে।

রাজনৈতিক অঙ্গনে সংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, সাংগঠনিক ভূমিকা এবং নির্বাচনে সক্রিয় অবদানের মূল্যায়ন হিসেবেই তাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী-কে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম-কে সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-কে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয় ত্যাগ ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে আরও কয়েকজন বিএনপি নেতাকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com