ছাতক প্রতিনিধি:
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক পৌরসভাসহ পুরো এলাকাকে মাদক বিক্রি ও মাদকসেবনমুক্ত করতে হবে। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক নির্মূলে পুলিশ ও জনতাকে একসঙ্গে কাজ করার পাশাপাশি পরিবার থেকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (২০ জুন) সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সমাজ সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, যুবসমাজ মাদকাসক্ত হলে সমাজ ও দেশ পিছিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করা না গেলে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। মাদকই যুবসমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার। তাই সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে সভা করে ওই ওয়ার্ড থেকেই মাদকমুক্ত অভিযান শুরু করা হবে।
ছাতক শহরের যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, ফুটপাত ও অধিকাংশ দোকানের সামনে গড়ে ওঠা উপরি দোকান অপসারণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শহরে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অতিরিক্ত হওয়ায় যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বৈধ অটোরিকশা ও বৈধ চালক ছাড়া পৌর শহরে কেউ অটোরিকশা চালাতে পারবে না। এছাড়া বাইরের এলাকার অটোরিকশা যাতে শহরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান-এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহিদুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ছাতক জালালীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মন্ডোলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও কয়েছ আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন ইমাম সমিতির মাওলানা আমিন উদ্দিন, কাজি সমিতির কাজি মাওলানা বদরুল হক, ডা. আফসার উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, আলা উদ্দিন, জাহেদুল ইসলাম আহবাব, হাজি আব্দুস সামাদ, সাজ্জাদুর রহমান এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সোনালী চেলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক পারভেজ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদার আলম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমেদ, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, বিএনপি নেতা ময়না মিয়া, সুনা মিয়া, কুতুব উদ্দিন, কবির আহমদ মধুসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।