Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২০ জুন ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ বালু উত্তোলনের দায়ে ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২০ জুন ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার ৪নং বাংলাবাজার ও বাউরভাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।


মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ফেলুডার (বালু উত্তোলন যন্ত্র) জব্দ করা হয়। এছাড়া বাউরভাগ পশ্চিম এলাকা থেকে একটি বালুবাহী ট্রাকও জব্দ করা হয়েছে।


পরে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি দুইজন জিম্মাদারের হেফাজতে প্রদান করা হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com