Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২০ জুন ২০২৬ · ০৩:৪৬ অপরাহ্ন

ধর্মপাশায় এনসিপির নবাগত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবাগত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার নবাগত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আজিজুল হক। সভা পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা এনসিপির সদস্য সচিব মো. আজহারুল ইসলাম দীপ্ত।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার নেতা সাদিকুর রহমান স্বাধীন।

এছাড়া বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা শাখার নবাগত আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানাসহ কমিটির অন্যান্য সদস্যরা।

পরিচিতি সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com