Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বাল্কহেড ও কার্গো জাহাজ থেকে চাঁদাবাজির অভিযোগে আটক ১, ছাতক নৌ পুলিশের অভিযান

২০ জুন ২০২৬ • ০৩:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় সারি-গোয়াইন (চেঙ্গেরখাল) নদীতে বিভিন্ন বাল্কহেড ও কার্গো জাহাজ থেকে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করেছে ছাতক নৌ পুলিশ।


শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদাবাজির সংবাদের ভিত্তিতে ছাতক নৌ পুলিশের ইনচার্জ আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। পরে বেলা ১১টা ১৫ মিনিটে সালুটিকর ব্রিজ সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় চাঁদা আদায়ের সময় মামুন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।


আটক মামুন মিয়ার পিতা মৃত সুনু মিয়া। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার নয়াটিলা এলাকার বাসিন্দা।


নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ২২০ টাকা, চাঁদা আদায়ের দুটি রসিদ বই এবং একটি নৌকা জব্দ করা হয়েছে।


ছাতক নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার বলেন, “নদীপথে কোনো ব্যক্তি বা সংগঠনের নামে অবৈধভাবে চাঁদা আদায়ের সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


নদীপথে চাঁদাবাজি প্রতিরোধে নৌ পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com