Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৯ জুন ২০২৬ · ০৯:৫৫ অপরাহ্ন

শাবিপ্রবিতে নবীনদের বরণ, স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এতে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আহমদ কবির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা অত্যন্ত সৌভাগ্যবান। এই বিশ্ববিদ্যালয় থেকেই ভবিষ্যতের শিক্ষাবিদ, গবেষক ও জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বিকাশে অবদান রাখা সিলেটের কৃতি সন্তান ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রাক্তন ভাইস চ্যান্সেলর, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ থেকে তোমরা শাবিপ্রবি পরিবারের সদস্য। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে শিক্ষার্থীরা যেন দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মোঃ আহমদ কবির চৌধুরী, সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com