Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ০৯:৪৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ব্র্যাক ফিশারিজের উদ্যোগে দোয়ারাবাজারে মৎস্যচাষী কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ০৯:৪৮ অপরাহ্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আধুনিক ও লাভজনক মাছ চাষের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী মৎস্যচাষী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় টেবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ব্র্যাক ফিশারিজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় ৪২ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।


বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খসরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আধুনিক মাছ চাষের বিভিন্ন কৌশল ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক ফিশারিজের প্রোডাকশন অফিসার অরজিৎ কুমার বসাক এবং অফিসার (সেলস) মোঃ রাকিবুল ইসলাম।


প্রশিক্ষকরা আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, মানসম্মত রেণু ও পোনা নির্বাচন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, জৈব নিরাপত্তা এবং মাছের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।


কর্মশালায় বক্তারা বলেন, মাছ চাষে সফলতা অর্জনের জন্য উৎপাদনের শুরুতেই পুকুর শুকিয়ে রোদ লাগানো, চুন প্রয়োগ, আগাছা ও অবাঞ্ছিত মাছ অপসারণ এবং পরিষ্কার ও দূষণমুক্ত পানি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বীকৃত হ্যাচারি থেকে রোগমুক্ত ও মানসম্মত পোনা সংগ্রহ এবং সঠিক সময়ে সঠিক পরিমাণ খাদ্য প্রয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজের উন্নত জাতের তেলাপিয়া, কার্প ও ক্যাটফিশের রেণু ও পোনার বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। বক্তারা জানান, উন্নত ব্রুড ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত এসব পোনা দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় প্রতিকূল পরিবেশেও কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব।


দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪২ জন মৎস্যচাষীর অর্জিত জ্ঞান মূল্যায়নের জন্য একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে কৃতকার্য ও বিজয়ী চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


অংশগ্রহণকারী মৎস্যচাষীরা কর্মশালাটিকে অত্যন্ত বাস্তবমুখী ও তথ্যবহুল উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com