Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৯ জুন ২০২৬ · ০৯:২১ অপরাহ্ন

কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে নানা পরামর্শ

চ্যানেল জৈন্তা নিউজ শিক্ষার মানোন্নয়নে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ছবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, ফলাফল বিশ্লেষণ, উপস্থিতি বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় উদ্বুদ্ধ করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সৈয়দুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা মিয়া) বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রতিটি মা-বাবা যদি তাদের সন্তানের পড়াশোনার বিষয়ে আন্তরিক ও দায়িত্বশীল হন, তাহলে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করা সম্ভব। অভিভাবকরা নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা পড়াশোনায় ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না।”

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে দুর্বল, তাদের অতিরিক্ত পাঠদানের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। এজন্য নিয়মিত এ ধরনের অভিভাবক সমাবেশ আয়োজন প্রয়োজন।”

এ সময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল আলীম, অভিভাবক সদস্য সুলেমান তালুকদার, পিটিএ কমিটির সভাপতি জহুর উদ্দিন, যুব সংগঠক হারুন উর রশীদ, সহকারী শিক্ষক উত্তম চক্রবর্তী, খলিলুর রহমান, পরিমল বাবু, হিরা খানম, আব্দুল হালিম খন্দকার, আফিফ আহমদ, তাজ উদ্দিন ও সুহেল আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com