মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধা-সহ সারাদেশে মন্দির ভাঙ্গার হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আগামী ২০ জুন, শনিবার সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার সকলকে, মহানগর শাখার সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ-সহ সর্বস্তরের সনাতনী সমাজকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
বিভাষ শ্যাম যাদন ও বিপ্লব শ্যাম সুমনের
মায়ের মৃত্যুতে পূজা উদযাপন
পরিষদ ও ঐক্য পরিষদের শোক
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন ও বিপ্লব শ্যাম সুমনের মা দিপালী শ্যাম পুরকায়স্থ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, ঐক্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াত দিপালী শ্যামের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।