Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ০৮:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ০৮:৪৫ অপরাহ্ন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে শহীদ হওয়া সাংবাদিক এটিএম তুরাব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি। এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় সভায় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী শোক পালন, দ্রুত বিচার বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন।

নির্দিষ্ট সূচি অনুযায়ী ১১ জুলাই স্মারকলিপি প্রদান, ১৮ জুলাই শহীদ এটিএম তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১৯ জুলাই শহীদ তুরাবের কবর জিয়ারত এবং ২৫ জুলাই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজা রুবেল, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন এবং কার্যকরি কমিটির সদস্য আজমল আলী।বিজ্ঞপ্তি

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com