Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৯ জুন ২০২৬ · ০৮:৩১ অপরাহ্ন

জয়কলস হাইওয়ে থানার ভূমি পরিদর্শনে এসপি রেজাউল করিম

চ্যানেল জৈন্তা নিউজ জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ এসপি রেজাউল করিম
ছবি

স্টাফ রিপোর্টার:

সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে জাউয়াবাজার ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তিনি জাউয়াবাজার ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, হাইওয়ে পুলিশের নিজস্ব কোনো স্থায়ী ভবন না থাকায় দীর্ঘদিন ধরে ভাড়াকৃত ভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরকার উদ্যোগ নিয়েছে জাউয়াবাজার এলাকায় নিজস্ব ভূমিতে একটি আধুনিক ও স্থায়ী হাইওয়ে থানা ভবন নির্মাণের।

তিনি আরও বলেন, “নিজস্ব ভবন নির্মিত হলে হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সড়ক ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমে গুণগত পরিবর্তন আসবে।”

পরিদর্শন শেষে তিনি জয়কলস হাইওয়ে থানা ফাঁড়ি ঘুরে দেখেন এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, বিশেষ করে জাউয়াবাজার এলাকায় অতিরিক্ত অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালিব, এসআই জহিরুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সভাপতি আসাদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, লন্ডন প্রবাসী তফজ্জুল হোসেন, সিলেট মহানগর জিয়া মঞ্চের নেতা সবুজ আহমদ, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সুয়েব মিয়া, সমুজ মিয়া, সাদ মিয়া, সুজন মিয়া, হাবিবুর রহমান, যুবদল নেতা হোসাইন আহমদসহ আরও অনেকে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com