শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’-এর পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন এবং শান্তিগঞ্জ প্রতিনিধি সাধারণ সম্পাদক সোহেল তালুকদার।
এ সময় আরও বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, কৃষক সুয়েব আহমেদ জায়গীরদারসহ অন্যান্যরা।
কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।