Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ জুন ২০২৬ · ০৯:৪৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে ২০ লাখ টাকার ডাকাতি: পৃথক অভিযানে আরও ৪ সন্দেহভাজন গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন এলাকায় সংঘটিত ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সন্দেহভাজন আসামি জাহিদ হাসান ওরফে রগা অপু (৪০), মো. আব্দুল্লাহ (৩৮), মো. বাবুল হোসেন (৪৫) এবং কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিরা মিয়াসহ আরও কয়েকজন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার রনকেলী এলাকা থেকে জাহিদ হাসান ওরফে রগা অপুকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জ পৌরসভার রনকেলী উত্তর গ্রামের মামুন আহমদের ছেলে।

এদিকে একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল্লাহ (৩৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার হারাতইল উপরবড়াইল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কানাইঘাট থানার চতুল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকা থেকে মো. বাবুল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জ থানার মোল্লাগ্রাম এলাকার মো. আব্দুল মুতলিবের ছেলে।

এর আগে সোমবার (১৮ মে) রাতে সিলেট থেকে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিরা মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com