Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ জুন ২০২৬ · ০৯:৩০ অপরাহ্ন

একদিনেই ১৫ জন গ্রেপ্তার, জকিগঞ্জে পুলিশের অভিযানে মিলল ৬০০ ইয়াবা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে চুরির মামলার এক আসামি, পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং পুলিশ আইন ৩৪ ধারায় আটজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে একদিনের অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের গাগলাজুর এলাকায় জকিগঞ্জ-শেওলা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কাপনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া একই দিনে থানার একাধিক আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চুরির মামলার এক আসামি, পাঁচজন পরোয়ানাভুক্ত আসামি এবং পুলিশ আইন ৩৪ ধারায় আটজনকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই (নি.) অরূপ সাগর গুপ্ত কমলের নেতৃত্বে এএসআই শঙ্কর চন্দ্র সূত্রধর, এএসআই মো. এরশাদ মিয়াসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “গ্রেপ্তার হওয়া ১৫ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের দাবি, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com