Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৪০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শাল্লার মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, প্রকৌশলী ছাড়াই চলছে কাজ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৪০ পূর্বাহ্ন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে রডের অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন রিটেইনিং ওয়ালে প্রয়োজনের তুলনায় কম ও ফাঁকা ফাঁকা করে রড ব্যবহার করা হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে পানির মধ্যে তড়িঘড়ি করে কাজ চালানো হলেও নির্মাণস্থলে কোনো প্রকৌশলীর উপস্থিতি দেখা যাচ্ছে না। গত ৮ জুন বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, “কাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।” তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ফোরম্যানকে নির্মাণকাজ মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।


তবে এরপরও সচেতন মহল প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com